# Tags

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস (৬০) কে আটক করেছে তালা থানা পুলিশ। তিনি উপজেলা সদরের আগোলঝাড়া গ্রামের মৃত্যু সেকেন্দার বিশ্বাসের ছেলে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আগোলঝাড়া তিন রাস্তা মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় শাহাবুদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।